বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ইমরান খানকে শুভেচ্ছা জানালেন মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ইমরান খানসহ দেশটির মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি পাল্টাপাল্টি বিমান হামলার পর যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা ও চলমান উত্তেজনার মধ্যে ইমরানকে শুভেচ্ছা জানালেন মোদি।

নরেন্দ্র মোদি তার শুভেচ্ছা বার্তায় বলেন, ‘আমি পাকিস্তানের জাতীয় দিবসে দেশটির জনগণকে আমার শুভেচ্ছা ও শুভ কামনা জানাচ্ছি। গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, উন্নয়নশীল ও সমৃদ্ধ অঞ্চল হিসেবে উপমহাদেশকে গড়ে তোলার এখনই মোক্ষম সময়। সন্ত্রাস ও সহিংসতামুক্ত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করতে উপমহাদেশের সব মানুষকে আমি আহ্বান জানাচ্ছি।’

ইমরান খানও এক টুইট বার্তায় মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। ইমরান খান বলেন, ‘ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শুরুর এখনই মোক্ষম সময়। দুই দেশের জনগণের শান্তি ও সমৃদ্ধির জন্য ভারত ও পাকিস্তানের নতুন সম্পর্কে আবদ্ধ হওয়া প্রয়োজন।’

১৯৪০ সালের ২৩ মার্চ লাহোর প্রস্তাব পাস হওয়ার দিনটিকে প্রতিবছর জাতীয় দিবস হিসেবে পালন করে আসছে পাকিস্তান। প্রতিবারের মতো এবারও দেশটিতে জাতীয় দিবস উদযাপনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে পাকিস্তান সরকার।

তবে গতকাল নয়া দিল্লিতে অবস্থিত পাক হাই কমিশনে জাতীয় দিবস পালনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও ভারতের কোনো প্রতিনিধি সেখানে অংশ নেয়নি। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের আমন্ত্রণ জানানোর প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয় ভারত সরকার।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ