শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

মুফতী তাকি উসমানির উপর সন্ত্রাসী হামলার নিন্দা পীর সাহেব চরমোনাই’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জুম’আর নামাজে যাওয়ার পথে বিশ্ববিখ্যাত আলেম পাকিস্তানের মুফতী তাকি উসমানির উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ এক বিবৃতিতে পীর সাহেব বলেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার ক্ষত শুকাতে না শুকাতে পাকিস্তানের প্রধান মুফতী আল্লামা তাকি উসমানির ওপর হামলা ও তার দেহরক্ষীসহ দুইজনের শাহাদাতে মুসলমানের হৃদয়ে পুনরায় প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে।

নিউজিল্যান্ডের মসজিদে নূর-এ হামলায় ৫১জন মুসলমানের শাহাদাতে বিশ্ব যখন শোকে মুহ্যমান, ঠিক এ মুহুর্তে আরো একটি হামলার ঘটনা কোনভাবে মেনে নেয়া যায় না।

তিনি বিশ্বমুসলিম নেতৃবৃন্দকে এক হয়ে কঠিন সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ