উত্তর গোলার্ধের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বুধবার (১২ আগস্ট) ঘটতে যাচ্ছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষ এই মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ পেলেও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশসহ এশিয়ার বড় একটি অংশ থেকে এটি দেখা যাবে না।
জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথ আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডের ওপর দিয়ে স্পেন পর্যন্ত বিস্তৃত হবে। স্পেনের বিভিন্ন অঞ্চল থেকে সূর্য প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ডের জন্য চাঁদের ছায়ায় পুরোপুরি ঢেকে যাবে।
এ ছাড়া লন্ডন, প্যারিসসহ পশ্চিম ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং উত্তর আমেরিকার কিছু অঞ্চল থেকে গ্রহণটির আংশিক দৃশ্য দেখা যাবে। তবে বাংলাদেশ সূর্যগ্রহণের দৃশ্যমান সীমানার বাইরে থাকায় দেশের আকাশে এদিন গ্রহণের কোনো দৃশ্য দেখা যাবে না।
জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা থেকে পরবর্তী সূর্যগ্রহণ দেখা যাবে ২০২৭ সালের ২ আগস্ট। তবে সেটিও হবে আংশিক সূর্যগ্রহণ এবং এর