শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে ১৭ জন বহিস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি থেকে আবারও ১৭ জনকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে দলের কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ভোলাহাট উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেলিম পারভেজ, নবীনগর উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মুছেনা বেগম, সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সদস্য শামীমা আক্তার, ময়মনসিংহ উত্তর জেলার ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য মো. ফজল হক, জেলা বিএনপির সদস্য নাসিমা আক্তার রুবি, সদস্য মনোয়ারা বেগম, বিএনপি নেতা ও সদস্য জেলা আইনজীবী ফোরাম অ্যাডভোকেট কামরুজ্জামান কিরণ, মাগুরা জেলা বিএনপির সদস্য জাহাঙ্গির আলম খান বাচ্চু, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য নার্গিস সুলতানা, কুষ্টিয়া জেলাধীন ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. শাহজাহান আলী, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য মো. আনোয়ারুল আজিম বাবু, ভেড়ামারা উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মোছা. ইন্দোনেশিয়া, খুলনা জেলা বিএনপির উপদেষ্টা মোল্লা মাহবুবুর রহমান, ডুমুরিয়া উপজেলা বিএনপির সদস্য গাজী আবদুল হালিম এবং রাঙামাটি জেলা বিএনপির সদস্য অর্জুন মনি চাকমাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগেও কয়েক দফায় দেশের বিভিন্ন জেলার দুই শতাধিক নেতাকর্মীকে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ