বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

আমিরাতে কুরআন প্রতিযোগিতায় কারাবন্দী কয়েদির বিজয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহ শহরের জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুলিশি ব্যবস্থাপনা ও অপরাধমূলক জরিমানা কোডের পক্ষ থেকে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় এক কারাবন্দি কয়েদি বিজয়ী হয়েছেন।

এ ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির অঞ্চলের পুলিশ গত রোববার রাস আল-খাইমায় অনুষ্ঠিত জাতীয় কুরআন প্রতিযোগিতায় উত্তীর্ণ একজন কারাবন্দীর ছবি প্রকাশ করে।

এছাড়া এ প্রতিযোগিতার অপর এক বিজয়ী কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেন এবং প্রতিযোগিতায় অংশ নিয়ে অষ্টম স্থানে উত্তীর্ণ হন। প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে নগদ অর্থসহ অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, পারস্য উপসাগরীয় উপকূল শহর রাস আল-খাইমা। সংযুক্ত আরব আমিরাতের ৭টি শহরের একটি এটি। রাস আল-খাইমাহ ধনী ও অভিজাত শ্রেণীর মানুষের বসবাসের জন্য বিখ্যাত।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ