বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

কুরআন তেলাওয়াতের মাধ্যমে নিউজিল্যান্ড পার্লামেন্টে অধিবেশন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে হামলার পর প্রথমবারের মতো অধিবেশনে বসেছে দেশটির পার্লামেন্টে। নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবারের সংসদ অধিবেশন।

দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন পার্লামেন্টে আরবিতে সালাম দিয়ে তার ভাষণ শুরু করেন।

এসময় তিনি ক্রাইস্টচার্চ হামলায় শহীদদের পরিবারের প্রতি সমবেদনা ও একাত্মতা প্রকাশ করেন। একই সাথে ওই ঘটনার হামলাকারী ব্রেন্টন ট্যারেন্টকে বাধা দিতে গিয়ে নিহত হওয়া নাঈম রশিদের আত্মত্যাগের কথাও উল্লেখ করেন।

পার্লামেন্ট ভাষণে নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী বলেন, এ ঘটনার শিকার ব্যক্তি ও পরিবারগুলো অবশ্যই ন্যায়বিচার পাবে।

পরে প্রথমে মুসলিমদের জন্য সংসদে নামাজের ব্যবস্থা করে দেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। এরপর বাকি ধর্মের অনুসারিরাও প্রার্থনা করেন।

উল্লেখ্য, গত ১৫ মার্চ জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউড মসজিদে শ্বেতাঙ্গ জঙ্গির হামলায় মুসলিমকে নির্বিচারে গুলি চালায়। এতে পাঁচ বাংলাদেশিসহ ৫০ জন শহীদ ও ৪৮ জন আহন হন।

হামলাকারী অস্ট্রেলীয় বংশোদ্ভূত ব্রেনটন টারান্ট আধা-স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালান এবং হামলার ঘটনাটি ফেসবুকে লাইভ করে। পরে তাকে গ্রেফতার করা হয়।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ