শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

কাজাখস্তানের প্রেসিডেন্ট নুর সুলতানের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘ তিন দশক ক্ষমতায় থাকার পর কাজাখস্তানের প্রেসিডেন্ট নুর সুলতান নাজারবায়েভ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

তিন দশক আগেই সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে পৃথক রাষ্ট্র হিসেবে গঠিত হয় কাজাখস্তান। খবর বিবিসির।

দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে সংস্কার করে গণতান্ত্রিক পদ্ধতি বহাল রাখার তাগিদ থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে টেলিভিশন ভাষণে জানান।

এক টেলিভিশন ভাষণে তিনি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এতে তিনি বলেন, আমি প্রেসিডেন্ট হিসেবে আমার ক্ষমতা ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। প্রেসিডেন্ট নাজারবায়েভের বয়স এখন ৭৮ বছর। ১৯৯০ সালে তেল সমৃদ্ধ এই দেশটির দায়িত্ব নিয়েছেন।

ইতিমধ্যে পার্লামেন্টর উচ্চকক্ষের স্পিকার কাশিম জমরাট তোকায়েভকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন তিনি।

এর আগে অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে না পারার অভিযোগ এনে তিনি গত কয়েক সপ্তাহ আগে দেশটির মন্ত্রিসভা ভেঙে দেন। এর পর নিজেই প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ালেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ