বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

শারীরিক অবস্থার অবনতি মুশারফের, দুবাইয়ের হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মুশারফের শারীরিক অবস্থার অবনতি হয়েছে৷ দুবাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে৷

ডন-এর খবর বলছে, বিগত বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন মুশারফ৷ গত শনিবার হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি৷ হাসপাতালে ভর্তি করা হয় তাকে৷ সেখানেও শারীরিক পরিস্থিতির অবনতি ঘটলে সোমবার সকালে দুবাইয়ের হাসপাতালে ভর্তি করা হয় মুশারফকে৷

অল পাকিস্তান মুসলিম লিগ-এর পক্ষ থেকে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। সেই রিপোর্ট থেকে জানা যাচ্ছে, অ্যামিলয়ডোসিস রোগে আক্রান্ত পারভেজ মুশারফ। তার চিকিৎসা চলছে। কিন্তু দিনকে দিন তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটছে।

গত বছরের অক্টোবর মাসে মুশারফের এই রোগটি ধরা পড়ে। এরপর লন্ডনের একটি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ