বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

মসজিদে হামলার ভিডিও প্রচার করায় কিশোর আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদের হামলার ভিডিও সম্প্রচার বিতরণের অভিযোগে ১৮ বছর বয়সী এক তরুণকে আদালতে হাজির করা হয়েছে। -খবর এএফপির।

তবে আদালতের বিচারক তার নাম গোপন রাখতে নির্দেশ দিয়েছেন। ‘লক্ষ্য অর্জিত হয়েছে’ বার্তাসহ মসজিদের হামলার ছবি প্রকাশের অভিযোগে তার বিরুদ্ধে সহিংসতা উসকে দেয়ার অভিযোগ আনা হয়েছে।

আদালতের কৌঁসুলি বলছেন, প্রতিটা অভিযোগের বিপরীতে অন্তত ১৪ বছর কারাদণ্ড হতে পারে তার।

আদালত তার জামিন মঞ্জুর করেননি। তাকে ফের আগামী ৮ এপ্রিল আদালতে হাজির করা হবে।

ডিস্ট্রিক্ট কোর্ট বিচারক স্টেফেন ও’ড্রিসকল বলেন, এ মামলাসংক্রান্ত বিস্তারিত তথ্য গোপন রাখা হবে।

শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার জুমার নামাজের সময় দুটি মসজিদে সন্ত্রাসীদের গুলিতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪৮জন। নিহতদের মধ্যে পাঁচ বাংলাদেশিও রয়েছেন।নিখোঁজ রয়েছেন আরও ৭ বাংলাদেশি।

নামাজরত অবস্থায় মুসল্লিদের ওপর শেতাঙ্গ উগ্রবাদী সন্ত্রাসীর চালানো স্মরণকালের ইতিহাসে বর্বরোচিত এ হামলার ঘটনায় নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ