শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দেশে দেশে ক্রুসেডের পদধ্বনি শোনা যাচ্ছে: ড. আ ফ ম খালিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রাম ওমরগনী এম, ই, এস কলেজের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কুফরি শক্তির চুড়ান্ত আঘাতই মুসলমানদের ঐক্যের শক্তিকে জোরদার ও সংহত করবে।

গতকাল ১৬ মার্চ (শনিবার) চট্টগ্রামের আনোয়ারা থানার দক্ষিণ পরুয়াপাড়া মুসলিম ইউনিট ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত শানে রেসালত সম্মেলন তিনি এসব কথা বলেন।

ড. আ ফ ম খালিদ বলেন, সন্ত্রাসীরা ভুলে গেছে হত্যাকাণ্ড চালিয়ে ইসলাম ও মুসলমানদের অগ্রগতি রোধ করা যায় না। যে মাটি শহিদের রক্তে সিক্ত হয় সেখানে ইসলামের ফুল ফোটে, এমন নজির আমরা অনেক দেখেছি। ইতিহাসের অনেক ঘটনাও তার সাক্ষী।

তিনি বলেন, নামাজরত অবস্থায় মুসলমানের ওপর হামলা করে যাদের শহিদ করা হয়েছে তারা আমাদের ভাই, আমরাও এর বদলা নিবো, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে।

তিনি আরো বলেন, বিশ্ববাসীর কাছে আবারো প্রকাশ হলো মুসলমানরা জঙ্গিবাদী নয়, বরং খ্রিস্টানরাই জঙ্গি ও জঙ্গিবাদের দোসর। ভয়াবহ তাণ্ডবে মুসলমানদের রক্তে নিউজিল্যান্ডের মাটি রঞ্জিত। আমরা আশা করছি এই মাটিতে ইসলামের পতাকা উড়বে; ইনশাআল্লাহ।

পরিশেষে তিনি বলেন, অস্ট্রেলিয়ার ট্যারান্ট ও নরওয়ের ব্রেইভিকের মতো খ্রিস্টান জঙ্গিদের টুঁটি চেপে ধরতে না পারলে, আরো ভয়াবহ রক্তপাত হতে পারে।

এতে সভাপতিত্ব করে বোয়ালিয়া ইসলামিয়া মাদরাসার শিক্ষক মাওলানা কারী আবু তাহের ও মাওলানা মুহাম্মদ সোহাইল সালেহ।

মাওলানা হাফেজ শোয়াইবের সঞ্চালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মাওলানা কাউছার আহমদ হাচানী বি বাড়ীয়া, মাওলানা লুৎফুর রহমান ফরায়েজী ঢাকা, মাওলানা নুরুন্নবী ও মাওলানা ফয়সার প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ