শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

মাসুদ আজহারের সম্পত্তি বাজেয়াপ্তের ঘোষণা ফ্রান্সের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় হামলায় অভিযুক্ত সংগঠন ‘জাইশ-ই-মুহাম্মদ’র প্রধান মাসুদ আজহারের সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে ফ্রান্স সরকার।

শুক্রবার সরকারিভাবে জানানো হয়, মাসুদের সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নের সন্ত্রাসবাদীদের তালিকাতে মাসুদের নাম অন্তর্ভুক্ত করার তদবিরও শুরু হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া যৌথ বিবৃতিতে জানানো হয়, মাসুদ আজহারকে যাতে ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসবাদের সঙ্গে যুক্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা যায়, তার জন্য তাদের সরকার তদবির করবে।

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার দায় ‘স্বীকার করে’ জাইশ-ই-মুহাম্মদ।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ