শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই: ফরীদ উদ্দীন মাসঊদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, যে সন্ত্রাসী সে কেবলই একজন সন্ত্রাসী। তার কোনো ধর্ম বা মতাদর্শ নেই।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, পবিত্র স্থান মসজিদ, শান্তির সূতিকাগার মসজিদে হামলার মাধ্যমে বর্ণবাদকে উসকে দেওয়া হচ্ছে। মসজিদে আগমনকারীরা সবসময় শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে। দুঃখ ও পরিতাপের বিষয় হলো, এই মসজিদকেই বেছে নিয়েছে সন্ত্রাসীরা হামলার জন্য।

সন্ত্রাসীদের হামলায় পবিত্র মসজিদে ৪৯ জন শহীদ হওয়ার ঘটনায় সঠিক তদন্ত করে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নতুনভাবে আন্তর্জাতিক মহলকে ভাবতে হবে জানিয়ে মাওলানা মাসঊদ বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। বিশ্বকে এ বিষয়ে আরও সচেতন ও অগ্রসর ভূমিকা পালন করতে হবে।

১৫ মার্চ ২০১৯ শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

নিহতদের শোক সন্তপ্ত পরিবারের সমবেদনাও জানান ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে এলোপাতাড়ি হামলায় প্রমাণিত হলো, সন্ত্রাসবাদের জন্য কোনো নির্ধারিত ধর্ম বা জনগোষ্ঠীকে দায়ী করা যাবে না। প্রকৃতঅর্থে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। তাদের একটাই পরিচয় তারা সন্ত্রাসী বা জঙ্গিবাদি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ