রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রেসক্লাবে মানবন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে খৃষ্টান সন্ত্রাসী কর্তৃক জঙ্গি হামলার প্রতিবাদে বাংলাদেশ কওমি ছাত্র সংসদের ব্যানারে আজ বাদ আসর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বোরহান উদ্দিন ইয়াছিনের সঞ্চালনায় কবি মাহমুদুল হক জালীসের সভাপতিত্বে এবং আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ক্বারী সাদ সাইফুল্লাহ মাদানী তেলাওয়াতের মাধ্যমে মানববন্ধন শুরু হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি শামসুল হক ওসমানী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মীর হেদায়েত উল্লাহ গাজী আহ্বায়ক জাতীয় ইমাম সমাজ ঢাকা দক্ষিণ।

বক্তারা মানবন্ধন থেকে এমন সন্ত্রাসী হামলার বিরুদ্ধে বিশ্ব ব্যাপী তীব্র প্রতিবাদ ও সন্ত্রাসীদের দমনের অভিযান শুরুর আহ্বান জানান।

মানবন্ধনে উপস্থিত ছিলেন দেশের ধর্ম প্রাণ মুসলিম জনতা। পরিশেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের জন্য দোয়া করে মানববন্ধন সমাপ্ত হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ