শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’ 

‘র‌্যাংকিংয়ের কোথাও নেই ঢাবি, এটা আমাদের জন্য লজ্জার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আমাদের দুঃখ লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়লোর মধ্যে র‌্যাংকিংয়ে কোথাও নেই। এটা আমাদের লজ্জা, শিক্ষকদের লজ্জা এবং ছাত্রছাত্রীদের জন্য লজ্জা।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি ঢাকসুর নব নির্বাচিতদের অভিনন্দন জানান।

তিনি বলেন, ডাকসু নির্বাচন নিয়ে বিতর্ক করে, আন্দোলন করে কোনো লাভ হবে না। কারণ বাংলাদেশে আন্দোলনের সময় অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন শপথ নিয়ে নাটক না করে, দয়া করে ছাত্রদের জন্য কাজ করার প্রস্তুতি নিন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগের সুনাম ফিরিয়ে আনুন। ঐতিহ্য রক্ষা করুন।

সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের চেয়ারম্যান নিয়াজ মুহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক এই আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক সবুজ, আওয়ামী লীগ নেতা এমএ করিম, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ