সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি

ভবিষ্যৎহীন গড়ে উঠছে রোহিঙ্গাদের জীবন: রোহিঙ্গা আইনজীবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা আইনজীবী রাজিয়া সুলতানা বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বাংলাদেশে শরণার্থী ক্যাম্পে চিড়িয়াখানার মতো বাস করছে।

বুধবার ( ১৩ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

রাজিয়া দাবি করেন, বাংলাদেশে বসবাসরত ৯ লাখ রোহিঙ্গার ক্যাম্পে কোনো ভবিষ্যৎ নেই। তারা যত সময় ক্যাম্পে থাকবে তাদের অবস্থা আরও খারাপ হতে থাকবে।

তিনি বলেন, তারা খাবার পাচ্ছে তা ঠিক। কিন্তু এটাই যথেষ্ট নয়। এটা চিড়িয়াখানার মতো, যেখানে মানুষকে শুধু খাবার এবং বেড়ে উঠতে দেওয়া হয়। কোনো শিক্ষা নেই। কোনো ভবিষ্যৎ নেই।’

এ সময় তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানিয়েছেন এই তিনি।

রাজিয়া বলেন, রোহিঙ্গা নারীদের একটু সুযোগ ও নিরাপত্তা দিন। দেখবেন তারা আপনাকে অবাক করে দেবে। যখন আমি নারীদের নিয়ে প্রথম কাজ শুরু করি, তখন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য মাত্র পাঁচজন মেয়েকে খুব কষ্টে রাজি করিয়েছিলাম।

এখন আমাদের রয়েছে ৬০ জন স্বেচ্ছাসেবী এবং তারা দারুণ কাজ করছে। তারা আমাকে বাল্যবিয়ে, পারিবারিক নির্যাতন ও পাচারের ঝুঁকির বিষয়ে নিয়মিত অবগত করে।

প্রসঙ্গত, রাজিয়া সুলতানার জন্ম মিয়ানমারে হলেও বেড়ে ওঠা বাংলাদেশে। এ বছর বিশ্বজুড়ে অনন্য সাহসিকতা ও শান্তির পক্ষে প্রচারণার জন্য যুক্তরাষ্ট্রের আইডব্লিউসিএ পুরস্কার পেয়েছেন তিনি।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ