শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’ 

বাজারের মাছ-মাংস নিরাপদ কিনা জানতে চেয়েছে হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাছ-মাংসসহ অন্যান্য খাদ্য জনগণের জন্য নিরাপদ কি না? পরীক্ষা-নিরীক্ষা করে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- আদেশে আগামী ৫ মে’র মধ্যে প্রতিবেদন আকারে তা আদালতে দাখিল করার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করছেন হাই কোর্ট। জনগণের জন্য মাছ-মাংসসহ নিরাপদ খাদ্য সরবরাহে সরকারের ব্যার্থতা কেন বে-আইনি ঘোষণা করা হবে না তা জানতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়েছে।

এছাড়া সংশ্লিষ্টদের প্রতি নিরাপদ খাদ্য সরবারাহে কেন নির্দেশ দেয়া হবে না- এই মর্মেও রুল জারি করেছেন আদালত।

এ বিষয়ে করা রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জে আর খান রবীন।

রিটে খাদ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, বিএসটিআইয়ের মহাপরিচালক ও পুলিশের আইজিসহ ১২ জনকে বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী রবীন জানান, নিরাপদ পানির বিষয়ে করা মামলার শুনানিতে জনগণের নিত্যপ্রয়োজনীয় খাবার মাছ-মাংসসহ অন্যান্য খাবার নিরাপদ কি না জানার জন্য একটি নির্দেশনা চেয়েছিলাম। শুনানি শেষে নিরাপদ খাদ্য নিয়ে রুল জারি করছেন। একই সঙ্গে মাছ ও মাংস পরীক্ষা-নিরীক্ষা করে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা প্রতিবেদন আকারে জানাতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আদেশ দেয়া হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আগামী ৫ মে’র মধ্যে এই প্রতিবেদন জমা দিতে হবে।

বোতলজাত পানি নিয়ে গত বছরের ২৭ মে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী শাম্মী আক্তার। এই রিটের সঙ্গে বৃহস্পতিবার সম্পূরক আবেদনটি হাই কোর্টে উত্থাপন করা হয়। পরে আদালত শুনানি নিয়ে রুলসহ আদেশ দেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ