শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’ 

‘ফিলিপ জনগণকে ধোঁকা দিতে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মামলা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক করপোরেশন (আরসিবিসি) নিজের দেশের মানুষকে ধোঁকা দিতে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মানহানির মামলা করেছে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে জাপানি রাষ্ট্রদূত সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আরসিবিসি কর্মকর্তাদের আচরণ সত্যি সত্যি আইনি মনে হয়নি। মামলাটি করা হয়েছে তাদের আচরণের (কন্ডাক্ট) কারণেই। ফিলিপাইন সরকার ও সিনেট বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিংয়ে আরসিবিসিকে দায়ী করেছিল।

বাংলাদেশ ব্যাংক তাই আইনি পন্থায় তাদের বিরুদ্ধে কোনো মামলা করলে তাতে মানহানিকর কিছু হবে না।

জাপানের সঙ্গে অন্য আলোচনার বিষয়ে তিনি বলেন, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে বিচারপতি নির্বাচন হবে। সেই নির্বাচনে জাপানের একজন বিচারপতি প্রার্থী হতে চান। সেখানে তারা বাংলাদেশের সমর্থন চান।

আমি রাষ্ট্রদূতকে বলেছি, বাংলাদেশ থেকে এই নির্বাচনে কোনো প্রার্থী দেওয়া হবে না। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে জাপানের প্রতি সমর্থনের বিষয়টি তাদের জানাবো।’

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ