শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

পাকিস্তানে আসছেন মাহাথির মোহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২৩ মার্চ পাকিস্তান দিবস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দেশটির সামরিক বাহিনী। এবার পাকিস্তান দিবসের প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃ সংযোগ অধিদফতর (আএসপিআর) এর মুখপাত্র মেজর জেনালের আসিফ গফুর এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও উর্দু-এর।

তিনি জানান, বিশেষ চমক হিসেবে এবার পাকিস্তান দিবসের প্যারেডে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

পাশাপাশি আজরবাইজানের প্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল জাকির হাসান আওফ,বাহরাইনের সেনা কমান্ডার জেনারেল শের মোহাম্মদ বিন ইসা আল খলিফা এবং ওমানের উ্চ্চপদস্ত সেনা অফিসাররাও বিশেষ অতিথি হিসেবে থাকবেন বলে আইএসপিআর মুখপাত্র জানান।

এর আগে গত বছরের নভেম্বরে মালয়েশিয়ায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার মোহাম্মদ নাফিস জাকারিয়া পাকিস্তান দিবসে যোগ দিতে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর কার্যালয় ওই আমন্ত্রণ গ্রহণ করেছিল।

ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেসন্স-এর (আইএসপিআর) মহাপরিচালক আসিফ গফুর এক টুইট বার্তায় জানিয়েছেন, তুরস্ক এবং চীন তাদের যুদ্ধবিমানের সক্ষমতা প্রদর্শন করবে। এবারের কুচকাওয়াজের স্লোগান হবে 'পাকিস্তান জিন্দাবাদ'।

২০১৮ সালে পাকিস্তান দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কূটনীতিকরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ