শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’ 

ডাকসুতে বিজয়ীদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারপ্রধানের দৈনিক কর্মসূচিতে শনিবার বিকাল ৪টায় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের সাক্ষাতের সময় রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী সবার প্রধানমন্ত্রী। তিনি ডাকসু ও হল সংসদে বিজয়ী সবাইকে দাওয়াত দিয়েছেন। আমাদের সবার দায়িত্ব সেখানে যাওয়া।’

তিনি বলেন, আমি ও আমার প্যানেল থেকে ডাকসুর সমাজসেবা সম্পাদক পদে জয়ী আখতার হোসেন- দুজনেই শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে যাবে। নির্বাচিত অন্যরাও সেদিন যাবে বলে তিনি আশা করছেন।

ডাকসুর নবনির্বাচিত জিএস ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘ডাকসু ও হল সংসদে আমরা যারা ছাত্রলীগ থেকে বিজয়ী হয়েছি, তারা সবাই শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যাব।’

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ