শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’ 

প্রথম শ্রেণির ভর্তি পরীক্ষায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা শিশুদের ওপর মানসিক চাপ।

আজ (১৩ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, এটার কোনো প্রয়োজন নেই। এ ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ বিষয়টি দেখার আহ্বান জানাচ্ছি। কারণ এটি শিশুদের ওপর এক ধরনের মানসিক চাপ।

কিছু কিছু স্কুলে প্রথম শ্রেণির ভর্তি পরীক্ষায় শিশুদের লিখিত প্রশ্ন দেয়া হয় এবং শিশুদের সে অনুযায়ী লিখতে বলা হয়। শিশুরা যদি প্রিন্ট করা প্রশ্ন দেখে দেখে উত্তর লেখতে পারে তাহলে প্রথম শ্রেণিতে তারা আর কি শিখবে?

প্রধানমন্ত্রী বলেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ প্রথা বাতিল করতে হবে। এলাকাভিত্তিক ভর্তি পদ্ধতি হওয়া উচিত। প্রাথমিক বিদ্যালয়কে ওই এলাকার নির্দিষ্ট বয়সী শিশুদের ভর্তি করতে হবে।

শিশুদের ওপর অতিরিক্ত চাপ দেয়া উচিত নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের পড়াশোনাটা তারা যেন খেলতে খেলতে, হাসতে হাসতে সুন্দরভাবে নিজের মতো করে নিয়ে পড়তে পারে সেই ব্যবস্থাটাই করা উচিত। শিশুদের মধ্যে যেন ভীতি তৈরি না হয় সেজন্য শিক্ষক ও অভিভাবকদের নজর দিতে হবে।

শিশুদের নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া অভিভাবকদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, অনেক সময় আমরা দেখি প্রতিযোগিতাটা শিশুদের মধ্যে না হলেও বাবা-মায়ের মধ্যে একটু বেশি হয়ে যায়। এটাও কিন্তু একটা অসুস্থ প্রতিযোগিতা বলে আমি মনে করি।

সব শিশু সমান মেধা নিয়ে জন্ম নেয় না। আমাদের সকলকে শিশুদের সহযোগিতা করতে হবে, যাতে করে তারা নিজেদের মতো করে শিখতে পারে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ