শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’ 

‘পলাশের হাতে প্লাস্টিকের খেলনা পিস্তল’ সিআইডি রিপোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা থেকে দুবাইগামী বিমান ছিনতাইচেষ্টার ঘটনায় কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদের কাছ থেকে উদ্ধার করা পিস্তলটি প্লাস্টিকের ছিল। এমনই চাঞ্চল্যকর খাবর দিয়েছে সিআইডির ফরেনসিক বিভাগ। প্রতিবেদনে তারা জানিয়েছে এটি বাংলাদেশে তৈরি খেলনা পিস্তল ছিল।

আজ (১৩ মার্চ) বুধবার সিআইডির তদন্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম (সিটি) ইউনিটের হাতে এ তদন্ত প্রতিবেদন তুলে দেয়ার পর সিটির তদন্ত কর্মকর্তা রাজেশ বরুয়া বলেন, ব্যালিস্টিক রিপোর্টে সিআইডি বলেছে, পলাশের হাতে প্লাস্টিকের খেলনা পিস্তল ছিল। পিস্তলের গায়ে ইংরেজিতে লেখা ছিল-গান সিরিজ ওসাকা, আমান ইন্ডাস্ট্রিজ, মেইড ইন বাংলাদেশ।

এদিকে বিশেষ পুলিশ সুপার রুমানা আকতার গণমাধ্যমকে বলেন, বাহ্যিক দৃষ্টিতে অরজিনাল পিস্তলের মতো দেখালেও বাস্তবে এটি খেলনা। পিস্তলটির ম্যাগজিন আলাদা করা যায়। ভেতরে গুলির মতো করে ছোট ছোট প্লাস্টিকের দানা রাখা যায়। অল্প শব্দও হয়। পুরোটাই খেলনা।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রয়ারি বিমান বাংলাদেশ এয়ার লাইনসের একটি বিমান ১৪৮ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার পথে ছিনতাইয়ের কবলে পড়ে।

ছিনতাই চেষ্টাকারী আসামি পলাশ আহমেদ সেনা অভিযানে সে দিনই নিহত হন। এ ঘটনার পর বিমানের দুই যাত্রী সাংবাদিকদের বলেছিলেন, ছিনতাইকারী গুলি ছুড়েছিল।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান গনমাধ্যমকে আগেই বলেছিলেন, পলাশের হাতের পিস্তলটি খেলনা-পিস্তল ছিল। পিস্তলটি উদ্ধারের পর তদন্তের জন্য সিআইডিতে পাঠানো হয়।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ