শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’ 

ঢামেকের ক্যান্টিনে অস্বাস্থ্যকর খাবার; ৪ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ঢাকা মেডিকেলের তিনটি ক্যান্টিনসহ পাঁচ খাবারের প্রতিষ্ঠানকে চার লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (১৩ মার্চ) ঢামেকের বিভিন্ন ক্যান্টিনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের তত্ত্বাবধায়নে অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক ফাহমিনা আক্তার, জান্নাতুল ফেরদাউস ও অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারি পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।

অভিযান শেষে উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ঢাকা মেডিকেলের ডক্টরস, স্টুডেন্ট ও নার্সদের ক্যান্টিনে তদারকি অভিযান পরিচালনা করা হয়। দেশের অত্যন্ত মেধাবী সন্তান উচ্চতর ডিগ্রি অর্জনে অধ্যয়নরত চিকিৎসকদের এই ক্যান্টিনের চিত্র ভয়াবহ। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে হচ্ছে রান্না।

তিনি বলেন, ‘এ অপরাধে ডক্টরস ক্যান্টিনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে স্টুডেন্টস ক্যান্টিনকে এক লাখ টাকা, নার্স ক্যান্টিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেডিকেলের ভেতরে ফাস্টফুড কর্ণারকে ৫০ হাজার ও বাইরে আরএস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ‘

তিনি আরও বলেন, ‘হাসপাতালের ক্যান্টিনগুলোর অস্বাস্থ্যকর নোংরা পরিবেশের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা অভিযানকে স্বাগত জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ