শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’ 

‘ভালবাসায় কাজ না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বেদখল খালসহ বিভিন্ন জলাধার পুনরুদ্ধারে দায়ীদের প্রথমে ভালোবেসে আহ্বান জানানো হবে। আর তাতে কাজ না হলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আজ (১২ মার্চ) ডিএনসিসি এলাকার বিভিন্ন খালের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে গিয়ে এ কথা বলেন নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

গত রোববার (১০ মার্চ) দায়িত্ব নেয়ার পর মেয়র হিসেবে মাঠ পর্যায়ে প্রথম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে আতিকুল ইসলাম বলেন, আজ উত্তরার শায়েস্তা খান এভিনিউ, আশকোনা সড়ক, বনানীর মেট্রোরেল প্রকল্প এবং বাড্ডার সুতি খাল পরিদর্শন করি আমি।

পরিদর্শনে দেখেছি খাল দখলের কারণে মানুষের কি দূর্বিষহ ভোগান্তি হচ্ছে। খালসহ যতধরনের জলাধার-জলাশয় আছে সেগুলো দখল বা ভরাটের জন্য যারাই দায়ী, আমি তাদের প্রথমে ভালোবেসে আন্তরিকভাবে বলব, তারা যেন দখল ছেড়ে দেন।

যদি তাতে কাজ না হয় তাহলে আমার কর্মকর্তাদের কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ এখানে বসেই দিয়েছি। আমি নিজে তার তদারকি করবো। দখল হওয়া খাল পুনরুদ্ধার করে ছাড়বো।

এদিন শুরুতে উত্তরার শায়েস্তা খান এভিনিউয়ের একটি খাল পরিদর্শনের মাধ্যমে মাঠ পর্যায়ের পরিদর্শন শুরু করেন মেয়র আতিকুল ইসলাম। এসময় সেখানে ডিএনসিসি, ওয়াসা, পিডিবি, রেলওয়েসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে খাল সম্পর্কে বিস্তারিত জানতে চান।

খাল পুনরুদ্ধারে গণমাধ্যমের সাহায্য চেয়ে ডিএনসিসি মেয়র বলেন, আমরা কাজ করছি, করবো। আপনারা সবসময় আমাদের সঙ্গে ছিলেন। আমি আহ্বান জানাচ্ছি যেন আপনারা আগামীতেও আমাদের সঙ্গে থাকেন। ভালো কিছু করতে হলে জনমত গঠন করতে হবে। জনমতের সামনে কোনো কিছু টিকবে না। আর জনমত গঠনে গণমাধ্যমের বিকল্প কিছু নেই।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ