বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

নিষিদ্ধ ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার সঙ্গে আইএনএফ চুক্তি বাতিল করার পর আমেরিকা নিষিদ্ধ ঘোষিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর পার্সটুডের

পেন্টাগনের মুখপাত্র মিশেল বালডানজে গতকাল (সোমবার) জানান, মার্কিন সামরিক বাহিনী ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পার্টস তৈরি করছে।

রাশিয়ার সঙ্গে তিন মাসের জন্য মার্কিন প্রশাসন আইএনএফ চুক্তি স্থগিত করার কয়েকদিন পরই পেন্টাগন এ পদক্ষেপ নিল।

ওয়াশিংটন বলেছে, রাশিয়া যদি সম্পূর্ণভাবে ৯এম-৭২৯ ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা বন্ধ না করে তাহলে মস্কো এ চুক্তি থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে।

আমেরিকা অভিযোগ করে আসছে, ছয় বছরের বেশি সময় ধরে রাশিয়া আইএনএফ চুক্তি লঙ্ঘন করে আসছে। ১৯৮৭ সালে যখন এ চুক্তি সই হয় তখন পরমাণু বোমা বহনে সক্ষম ভূমি থেকে নিক্ষেপযোগ্য ৫০০ থেকে সাড়ে ৫,৫০০ কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন নিষিদ্ধ করা হয়। তবে মস্কো সবসময় এসব অভিযোগ নাকচ করে আসছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ