রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

জঙ্গি দমনে উদ্যোগ নেবে পাকিস্তান, দাবি ট্রাম্পের পরামর্শদাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলওয়ামায় হামলাকারী জঙ্গি সংগঠনের বিরুদ্ধে  ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পাকিস্তান। টুইট করে একথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন।

টুইট বার্তায় তিনি লেখেন, ‘পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মামুদ কুরেশির সঙ্গে তার কথা হয়েছে। কুরেশি তাকে বলেছেন, পাকিস্তান জঙ্গি দমন করতে এবং ভারতের সঙ্গে তৈরি হওয়া সাম্প্রতিক উত্তেজনা প্রশমিত করতে উদ্যোগ নেবে।’

এদিকে, আমেরিকায় গিয়ে দেশটির পররাষ্ট্র সচিব মাইক পম্পেওর সঙ্গে দেখা করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে। ওই বৈঠকেও কাশ্মীরে যারা হামলা  চালিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। সূত্র– এনডিটিভি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ