শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’ 

কোটা খালি থাকায় সরকারিভাবে হজে ইচ্ছুকদের নিবন্ধনের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯ সালের সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা এখনও খালি থাকায় প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের জন্য নিবন্ধনের আহ্বান জানিয়েছে সরকার।

মঙ্গলবার (১২ মার্চ) ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধনের জন্য প্রাক-নিবন্ধনের ক্রমিক ২২৭৬৫ থেকে পরবর্তীতে প্রাক-নিবন্ধিত ব্যক্তিরা আগামী ২১ মার্চ পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।

ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা এখনও খালি আছে। তাই ইতোপূর্বে আহ্বান করা ২২৭৬৪ ক্রমিকের মধ্যে যারা কোনো কারণে নিবন্ধন করতে পারেননি তাদের মধ্যে ২০১৯ সালে হজ পালনে আগ্রহী ব্যক্তিদের পরিচালক, হজ অফিস, ঢাকা বরাবর লিখিত আবেদন পাঠাতে হবে।

ইমেইলে (prp@hajj.gov.bd, morahajsection@gmail.com) অবহিতকরণ অথবা ০৯৬০২৬৬৬৭০৭ নম্বরে ফোন করে জানানো যাবে।

যথাসময়ে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার্থে নিবন্ধনে ইচ্ছুক সব ব্যক্তিকে আগামী ২০ মার্চের মধ্যে পাসপোর্ট দাখিল করার অনুরোধ করা হয়েছে।

এছাড়া হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সিগুলোকে আগামী ২০ মার্চের আগেই নিজ নিজ এজেন্সির হজযাত্রীদের পাসপোর্ট ভেরিফিকেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ