শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

আরেকটি মহামারির মুখে বিশ্ব, সতর্ক করল ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব অবধারিতভাবে আরেকটি মহামারি ফ্লু দ্বারা সংক্রমিত হতে যাচ্ছে। গোটা বিশ্বকে আসন্ন এই মহামারির কারণে সম্ভাব্য ক্ষতি সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।

জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থা হু (ডব্লিউএইচও) সোমবার বিশ্ব নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এই মহামারি যেন মারাত্মক কোনো বিপর্যয় ডেকে আনতে না পারে সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

ভাইরাল রোগ প্রতিরোধে বৈশ্বিক রূপরেখা প্রণয়ন ও আর বিশ্বজুড়ে এই রোগের প্রাদুর্ভাবকে সামনে রেখে করণীয় প্রসঙ্গে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক এই সংস্থা বলছে, আসন্ন ইনফ্লুয়েঞ্জা মহামারি দেখা দেবে ‘সেটা অবধারিত কিন্তু কখন হবে এটাই হলো বিষয়।’

হু’র মহাপরিচালক টেড্রোস আধানোম এক বিবৃতিতে বলেন, ‘মহামারি ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাবের হুমকি সবসময়ই ছিল। আমাদের এ বিষয়ে অবশ্যই সাবধান ও প্রস্তুত থাকতে হবে। একটি বড় ধরনের মহামারি যদি ছড়িয়ে পড়ে তা দমনে আমাদের চরম মূল্য দিতে হবে।’

গোটা বিশ্বে ২০০৯ ও ২০১০ সালে সর্বশেষ ফ্লু মহামারি ছড়িয়ে পড়েছিল। যার পেছনে ছিল এইচ১এন১ ভাইরাস। মহামারি সংক্রান্ত গবেষণা করে দেখা গেছে, প্রথম বছর প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হন। আর এতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে ০.০২ শতাংশের ক্ষেত্রে।

বিশ্বের স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞরা ও হু সতর্ক করে বলেছে, মরণব্যাধি হিসেবে ফ্লু ভাইরাস একদিন পশু-প্রাণী থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়বে। আর এই ফ্লু সংক্রমিত হবে লাখো মানুষের শরীরে। আর প্রত্যেক মৌসুমে ফ্লু ভাইরাস ছড়িয়ে পড়লে তাতে আক্রান্ত হবে কোটি কোটি মানুষ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ