বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

শান্তিতে নোবেল পুরস্কারের তালিকায় ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন এমন একটি তালিকায় স্থান পেয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নাম। আমেরিকার ‘খ্রিস্টিয়ান সাইন্স মনিটর’ নামের পত্রিকাটি তাদের তালিকায় ইমরান খানের নাম যোগ করেছে।

সম্প্রতি ভারত-পাকিস্তান সম্ভাব্য যুদ্ধ নিরসনে ইমরান খান যে অবদান রেখেছেন তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম তালিকাভুক্ত করেছে বলে জানায়।

গত ১৪ ফেব্রুয়ারি জইশ-ই-মহম্মদ নামে একটি সংগঠন ভারতে তাদের সন্ত্রাসী হামলা চালিয়ে ৪৬ জন সামরিক বাহিনীর লোককে হত্যা করেছে।এ ঘটনায় দেশটি পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায়।

ভারত এ হামলায় অনেকেই হতাহত হয়েছে বলে দাবি করছে। এ হামলায় কোনো হতাহত হয়নি বলে জানায় পাকিস্তান। এ নিয়ে দুদেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা হয়। এতে ভারতীয় দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান।

অন্যদিকে পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করে। ভারতীয় যুদ্ধবিমান মিগ-২১ ভূপাতিত করার পর দেশটির এক পাইলটকে বন্দি করে পাকিস্তান।

পরবর্তীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শান্তির শুভেচ্ছা নিদর্শন হিসেবে বন্দি পাইলটকে ভারতে হস্তান্তর করে। এছাড়া ইমরান খান বারবার ভারতের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন।

এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইমরান খানের এমন পদক্ষেপ ঘরে ও ঘরের বাইরে ব্যাপকভাবে প্রশংসিত হয়। পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যম কারীরা ইমরানকে নোবেল দেয়ার জোর দাবি জানান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ