বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

ঢাবির প্রো-ভিসি ও প্রক্টর কুয়েত মৈত্রী হলে অবরুদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. আব্দুস সামাদ ও প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

সোমবার সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। তবে স্বচ্ছ ব্যালট বাক্স দেখানোর দাবিতে ভোটগ্রহণ শুরু করতে দেয়নি হলের সাধারণ শিক্ষার্থীরা।

এর আগে কুয়েত মৈত্রী হলের তালাবদ্ধ এক রুম থেকে বস্তাভর্তি ব্যালট পেপার উদ্ধার করে শিক্ষার্থীরা। এরপরই ওই হলের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

পরে কুয়েত মৈত্রী হলের রিডিং রুমের পাশের একটি কক্ষ থেকে একবস্তা সিলমারা ব্যালট পেপার উদ্ধার হওয়ার পর বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।

এর আগে, প্রায় তিন দশকের অপেক্ষার পর শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভোটগ্রহণ। সোমবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে দুপুর ২টা পর্যন্ত।

ভোর থেকেই ভোট দেয়ার জন্য কেন্দ্রগুলোতে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ছাত্রদের। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ