শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’  চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা নিজেকে ‘কুষ্টিয়ার ওপরওয়ালা’ দাবি করে ফের আলোচনায় আমির হামজা

২১ মার্চ পর্যন্ত বেসরকারি হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা আগামী ২১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

আজ (রোববার) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুলাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) মহাসচিব শাহাদাত হোসেন তছলিম গণমাধ্যমকে জানান, পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ নিবন্ধনের শেষ দিন থাকলেও দুটি কারণে নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

তিনি জানান, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতর থেকে হজযাত্রীদের পাসপোর্ট পেতে বিলম্ব হচ্ছে। এছাড়া প্রতিটি হজ এজেন্সি সর্বনিম্ন ১০০ জন যাত্রী হজে পাঠাতে পারবে মর্মে স¤প্রতি সৌদি সরকার নীতিগত সম্মতি প্রদান করে।

সম্মতি প্রদানের চিঠিটি হাতে পাওয়ার অপেক্ষায় মন্ত্রণালয়। আবার ১০০ জন হলেই এককভাবে এজেন্সি নিজস্ব ব্যবস্থাপনায় হজযাত্রী পাঠাতে পারবে সিদ্ধান্ত হলে অনেক এজেন্সি নিজস্ব ব্যবস্থাপনায় যাত্রী পাঠানোর সুযোগ পাবে।

উলেখ্য, চলতি বছর হজ পালন করতে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার।

ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ নিবন্ধন বুলেটিনে (৯ মাচের তথ্য) দেখা গেছে, সরকারি ব্যবস্থাপনায় মোট চার হাজার ৬৮৭ নিবন্ধিত হয়েছেন।

নিবন্ধনের জন্য অবশিষ্ট আছেন দুই হাজার ১২৯ জন। নিবন্ধনের জন্য ভাউচার পেন্ডিং ৩১৫ জনের। ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট সাবমিট করা হয়েছে পাঁচ হাজার ৩৯৩ জনের।

বেসরকারিভাবে নিবন্ধিত হয়েছেন ১৫ হাজার ২২০ জন। নিবন্ধনের জন্য অবশিষ্ট ১ লাখ ১ হাজার ৫২৬। নিবন্ধনের জন্য ভাউচার পেন্ডিং আছে ১২ হাজার ৯২৩ জনের। ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট সাবমিট করা হয়েছে ৫৭ হাজার ২০ জনের। নিবন্ধনের জন্য যোগ্যতা অর্জনকারী এজেন্সির সংখ্যা ৪৭০টি।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ