বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

কাতারের মরুভূমিতে প্রাচীন ইসলামী স্থাপনার আবিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তর-পশ্চিম কাতারের মরুভূমিতে ইসলামের প্রাথমিক যুগের স্থাপত্য নিদর্শন আবিস্কৃত হয়েছে। কাতার মিউজিয়াম ও ইউনিভার্সিটি কলেজ লন্ডন কাতারের যৌথ উদ্যোগে এই স্থাপনাটি প্রত্নতাত্ত্বিক ও গবেষকদের একটি বিশেষ দল আবিষ্কার করেছে।

কাতারের ইউগবি অঞ্চলে এই খনন কাজ করা হয়, যেখান থেকে এর পূর্বে প্রত্নতাত্ত্বিকরা সিরামিক, গ্লাস, পাথরের তৈরি পাত্র ও মাছ ধরার সরঞ্জাম সহ সপ্তম ও অষ্টম শতাব্দীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক সরঞ্জাম আবিষ্কার করেছেন।

Earliest Islamic site discovered in Qatar desert

কাতার মিউজিয়ামের ডাইরেক্টর অব আর্কিওলজি ফয়সাল আল-নাইমি জানান, এই অঞ্চলে বসবাসকারী যাযাবরদের জীবনধারা সম্পর্কে জানার জন্যই এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, “এই তথ্য আমাদেরকে মধ্যপ্রাচ্যের প্রভাবক ঐতিহাসিক মূলভাবগুলোর উত্তম চিত্র আঁকতে সাহায্য করবে, তথা এই অঞ্চলের প্রাচীন সভ্যতাসমূহ, ইসলামিকরন এবং ভারত মহাসাগর ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলের সাথে উপসাগরীয় অঞ্চলের যোগযোগ সম্পর্কে।”

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ