বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

রোহিঙ্গাদের জন্য ১৪০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৬ কোটি ৫০ লাখ ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা) অনুদান অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। ‘ইমারজেন্সি মাল্টিসেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স’ প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গাদের মৌলিক চাহিদা মেটানো হবে।

শুক্রবার (৮ মার্চ) ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বোর্ড সভায় রোহিঙ্গাদের জন্য এ অনুদান অনুমোদন দেয়া হয়। সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে এক সংবাদ বিবৃতিতে এমনটাই জানানো হয়।

বিশ্ব ব্যাংকের এ অর্থের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য আবাসন অবকাঠামো নির্মাণ, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পাঁচটি উন্নয়নের কাজ করা হবে। এগুলোর মধ্যে রয়েছে সড়ক, ফুটপাত, ড্রেন, কালভার্ট এবং সেতু নির্মাণ এবং ক্যাম্পের ভেতরে এবং রাস্তায় রাস্তায় সড়কবাতি স্থাপন।

এসব ছাড়াও পাইপ দিয়ে পানি সরবরাহ ব্যবস্থার পাশাপাশি বৃষ্টির পানি ধরে রাখা ব্যবস্থা করা এবং পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নয়ন করা প্রকল্পটির উদ্দেশ্য।

বিশ্বব্যাংকের ঢাকা কার্য়ালয়ের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ড্যানড্যান চেন বলেন, ওই এলাকার স্থানীয়দের মধ্যেও অবকাঠামোর অভাব রয়েছে। রোহিঙ্গাদের জন্য গৃহীত এই প্রকল্পে স্থানীয়রাও অনেক উপকৃত হবে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ