শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’  চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা নিজেকে ‘কুষ্টিয়ার ওপরওয়ালা’ দাবি করে ফের আলোচনায় আমির হামজা

সুলতান মনসুর জাতীয় প্রতারক: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত অমান্য করে সুলতান মোহাম্মদ মনসুর সংসদে যোগ দিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা দল আয়োজিত এক মানববন্ধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সুলতান মনসুর নিজেকে জনগণের সামনে ছোট করে ফেলেছেন। জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন। তার দল গণফোরাম তাকে বহিষ্কার করেছে। ঐক্যফ্রন্টও তাকে বহিষ্কার করেছে। সুলতান মনসুর নিজেকে জনগণের সামনে অত্যন্ত ছোট করে ফেলেছেন, ক্ষুদ্র করে ফেলেছেন। জনগণের প্রতিনিধি ছাড়া একটি পার্লামেন্টে গিয়ে তিনি জনগণের সঙ্গে প্রতারণা করেছেন।’

‘সুলতান মনসুরের সংসদে যোগ দেওয়ায় ঐক্যফ্রন্টে কোনো প্রভাব পড়বে কি না’ এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুলতান মনসুর ঐক্যফ্রন্টের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি নয়। ঐক্যফ্রন্টে যারা আছেন তারা একমত যে সুলতান মনসুর খারাপ একটি কাজ করেছেন। গর্হিত কাজ করেছেন। এ জন্য তাকে বহিষ্কার করা হয়েছে।’

গণফোরামের হয়ে জাতীয় ঐক্যফ্রন্টের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ আসনে নির্বাচিত হন সুলতান মনসুর। গতকাল বৃহস্পতিবার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে বিকেলে সংসদে যোগ দেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ