শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’  চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা নিজেকে ‘কুষ্টিয়ার ওপরওয়ালা’ দাবি করে ফের আলোচনায় আমির হামজা

নারীরা নিজেরাই নিজেদের হিজাবে বন্দী: নূরুল ইসলাম সুজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মের কথা বলে বিএনপি-জামায়াত নারীদের ঘরের কোণে আটকে রাখার চেষ্টা করেছে। জামায়াতের একটি দল আছে, যাদের চোখ ছাড়া কিছুই দেখা যায় না। এসবের সঙ্গে ধর্মের বড় ধরনের সম্পর্ক আছে বলে আমি করছি না। বোরকা পরে অনেক নারী ক্রাইম করছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘হিজাবের নামে নারীরা নিজেরাই নিজেদের বন্দী করে ফেলছেন। এটির মধ্যেও সূক্ষ্ম ধর্মীয় প্রচারণা রয়েছে। এটি এখন বাংলাদেশের প্রত্যেক জায়গায় শুরু হয়েছে।’

‘কোটা আন্দোলনে নারীদেরই ক্ষতি হয়েছে। নারীরা বলতে পারতো তাদের কোটা রাখতে হবে। কিন্তু তারাই আন্দোলনে নেমেছে। তাই কোটা বাদ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘নারীরাই নারীদের দ্বারা বেশি নির্যাতনের শিকার হচ্ছে। তাই নারীদের নিজেদের অধিকার রক্ষার জন্য নিজেদেরকেই এগিয়ে আসতে হবে।

সেই সাথে নারীদের সুশিক্ষার ব্যবস্থা করতে হবে। নারীদের মধ্যে যতই শিক্ষার আলো প্রবেশ করবে ততই তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে।’

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কানাই লাল কুন্ডু, সিভিল সার্জন ডা. নিজামউদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ