বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

মার্কিন সরকারের বিরুদ্ধে হুয়াইয়ের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা করেছে চীনের প্রযুক্তি বিষয়ক জায়ান্ট প্রতিষ্ঠান হুয়াওয়ে। মার্কিন সরকার তার বিভিন্ন এজেন্সিকে হুয়াওয়ের পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়ায় জবাবে টেক্সাসের ফেডারেল কোর্টে মামলা করে।

তাতে বলা হয়েছে, যে কারণে ওই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে আমেরিকা তার স্বপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। এছাড়াও তাতে, চীন সরকারের সঙ্গে কোম্পানির যোগসূত্র থাকার যে অভিযোগ আছে সেটাও অস্বীকার করা হয়েছে। জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে হুয়াওয়ের পণ্য ব্যবহারে বিধিনিষেধ দিয়েছে মার্কিন সরকার।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিযোগাযোগ সরঞ্জাম ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ের বিরেদ্ধে আমেরিকা অভিযোগ, এসব পণ্যের মাধ্যমে বিশেষ করে হুয়াওয়ে আইফোনের মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা রাষ্ট্রের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তিতে সহায়তা করছে চীন সরকারকে।

গত কয়েক মাসের এমন অভিযোগের পর কোম্পানিটি বড় ধরনের চ্যালেঞ্জ জানিয়ে এ মামলা করলো। হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান গুও পিং বলেন, হুয়াওয়ের পণ্য কেন বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে সে বিষয়ে প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে মার্কিন কংগ্রেস। তাই আমরা শেষ ও উপযুক্ত ব্যবস্থা হিসেবে এই আইনি অ্যাকশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ