শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’  চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা নিজেকে ‘কুষ্টিয়ার ওপরওয়ালা’ দাবি করে ফের আলোচনায় আমির হামজা

বিহারিদের জন্য ফ্লাটের ব্যবস্থা করা হবে: শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুক্তিযুদ্ধের সময় ঢাকায় আটকে পড়া বিহারিদের আবাসনের ব্যবস্থা করতে সরকারের ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (৭ মার্চ) প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম এবং ডিএনসিসি ও ডিএসসিসির নির্বাচিত কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা বিহারীদের আবাসনে ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে তাদের জন্য জায়গা খুঁজে নিচ্ছি। যেন তারাও একটু ভালোভাবে বসবাস করতে পারে। তারা যেন কাজ করে খেতে পারে, তাদের সংসার চালাতে পারে, সে ব্যবস্থাও করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মতো উত্তর সিটি করপোরেশনের কর্মীদের আবাসনে ভবন নির্মাণ করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের চারটি মাল্ডিস্টোরেড বিল্ডিং হয়ে গেছে। মোট ১৩টি বিল্ডিং হবে। সেই সাথে যারা উত্তরের পরিচ্ছন্ন কর্মী, তাদের জন্য এ ধরনের বিল্ডিংয়ে ফ্ল্যাট করার পরিকল্পনা আমাদের আছে।

পরিচ্ছন্নতা কর্মীর অভাব নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পাবলিক টয়লেট, বাস ও রেল স্টেশন, যেখানে যা আছে, সব যেন পরিষ্কার থাকে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ