শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’  চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা নিজেকে ‘কুষ্টিয়ার ওপরওয়ালা’ দাবি করে ফের আলোচনায় আমির হামজা

কথা বলেছেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী জানান, ওবায়দুল কাদেরের অবস্থা ভালো, তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন।

আজ (৭ মার্চ) দুপুরে এ তথ্য জানান তিনি।

ডা. আবু নাসার রিজভী বলেছেন, দুপুর সাড়ে ১২টায় মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলেছি। বোর্ডের সবাই খুব সেটিসফায়েড। মেডিকেল বোর্ডের এক সদস্য বললেন উনি কাদের ভাইয়ের (ওবায়দুল কাদেরের) সঙ্গে কথা বলেছেন। উনি তার কথায় রেসপন্স করেছেন। এটা খুব পজেটিভ সাইড।

উনার হার্টে যে সাপোর্টিভ মেশিন ছিল সেটাও খুলে ফেলা হয়েছে। উনার ব্লাড প্রেশার স্টেবল আছে। বাকি সব প্যারামিটার ভালো হচ্ছে এবং ইনফেকশন অনেক কন্ট্রোলে আছে। আপনারা সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ উনি শিগগিরই সুস্থ হয়ে দেশে ফিরবেন।

উল্লেখ্য, রোববার (৩ মার্চ) ভোর রাত সাড়ে ৩টার দিকে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন ওবায়দুল কাদের। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। রবিবার একটিতে রিং পরানো হয়।

তাকে ভারত থেকে দেখতে আসেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি। তার পরামর্শেই ওবায়দুল কাদেরকে ৪ মার্চ সোমবার এয়ার এম্বুলেন্সে করে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেখানের হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফিলিপ কনের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ