বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ইউটিউবে কুরআন প্রতিযোগিতা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে শুরু হয়েছে বিশ্বব্যাপী পবিত্র কুরআন প্রতিযোগিতা। এরই অংশ হিসেবে মরক্কোর ‘সুলতান আল-তালাবা’ অ্যাওয়ার্ড খ্যাত তৃতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৯ দেশের প্রতিযোগিরা ইউটিউবের মাধ্যমে প্রতিযোগিতার প্রথম পর্বে অংশগ্রহণ করেছেন।

সুলতান আল-তালাবা আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রথম পর্বে বিশ্বের ১৯ দেশের ৪০০ প্রতিযোগী তাদের পছন্দমতো আয়াতের তেলাওয়াত ভিডিও করেন। ভিডিও করা সে তেলাওয়াত ইউটিউবে আপলোড করে প্রতিযোগিতার আয়োজকদের কাছে ইউটিউব লিংক পাঠিয়েছেন।

কুরআন প্রতিযোগিতার বিচারক কমিটি আগ্রহী প্রতিযোগীদের পাঠানো ভিডিওগুলো শোনবেন এবং চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীদের নাম ঘোষণা করবেন।

আগামী ২৭ এপ্রিল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করতে বিজয়ী প্রতিযোগীরা মরক্কোর তাম্মারা শহরে উপস্থিত হবেন।

উল্লেখ্য যে, মরক্কোর এ কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠান ‘হাজ বাশির’ বেসিক ট্রেনিং ইন্সটিটিউটের উদ্যোগে তাম্মারা শহরের স্থানীয় কাউন্সিল এবং ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। ১০ বছরের শিশু থেকে ৩০ বছরের প্রতিভাবান তরুণ হাফেজরাই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ