শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’  চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা নিজেকে ‘কুষ্টিয়ার ওপরওয়ালা’ দাবি করে ফের আলোচনায় আমির হামজা

শপথ নিচ্ছেন মনসুর, সড়ে দাঁড়ালেন মোকাব্বির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচিত ২ প্রার্থীর শপথ নেয়ার অনুষ্ঠান  আগামীকাল ৭ মার্চ। তবে শেষ মুহূর্তে শপথের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন সিলেট ২ থেকে নির্বাচিত মোকাব্বির খান।

জানা যায়, গণফোরামের প্রেসিডেন্ট ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তাফা মহসীন মন্টুর নির্দেশেই তিনি সরে দাড়াচ্ছেন শপথ থেকে।

তবে শপথ নেয়ার সিদ্ধান্তে এখনো অনড় অবস্থানে গণফোরামের আরেক বিজয়ী প্রার্থী খন্দকার সুলতান মনসুর। তিনি কালকের নির্ধারিত শপথ অনুষ্ঠনে অংশ নেবেন বলে জানিয়েছেন।

মোকাব্বির খান বলেন, আমি শুরু থেকেই দলীয় সিদ্ধান্ত মেনে আসছি। দল শপথের বিষয়ে ইতিবাচক থাকায় আমি ৭ মার্চ শপথ নিতে চিঠি দিয়েছিলাম। দল এখন না চাওয়ায় সড়ে দাঁড়াচ্ছি।

মৌলভীবাজার-২ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীকে বিজয়ী সুলতান মনসুর শপথ নেবেন বলেেই গণমাধ্যমকে নিশ্চিত করেন।

দল থেকে তাকে নিষেধ করা হলেও তিনি ‍সেটা উপেক্ষা করেই শপথ নেবেন। এ ব্যাপারে দলের নেতারা তার বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ