সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

ভুয়া অ্যাকাউন্ট খুলে লাইক বিক্রি, ব্যবসায়ীদের নামে মামলা ফেসবুকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের তিন নাগরিক ও চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুয়া অ্যাকাউন্ট বিক্রি ও প্রচারের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক।

গত শুক্রবার (১ মার্চ) ফেসবুক ও ইনস্টাগ্রামের পক্ষ থেকে ভুয়া অ্যাকাউন্ট, লাইক-শেয়ার ও ফলোয়ার ব্যবসায়ীদের নামে মামলা করা হয়।

ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি জেনারেল কাউন্সেল পল গ্রিওয়াল এক ব্লগ পোস্টে বলেছেন, ‘মামলা করার মাধ্যমে আশা করছি, এ ধরনের প্রতারণামূলক কাজের বিরুদ্ধে শক্ত অবস্থান জানান দিতে পারব।’

শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে ফেসবুক ও ইনস্টাগ্রামের পক্ষ থেকে ভুয়া অ্যাকাউন্ট ঠেকাতে ওই মামলা করা হয়।

যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তারা শুধু ফেসবুক বা ইনস্টাগ্রামে ভুয়া অ্যাকাউন্ট বিক্রি করে, তা-ই নয়, তারা আমাজন, অ্যাপল, গুগল, লিঙ্কডইন, টুইটারের মতো অনলাইন প্ল্যাটফর্মের জন্য ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে দেয় বলে দাবি করেন ফেসবুক।

ওই মামলায় আদালতের মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট তৈরি ও প্রচারের বিষয়টি বন্ধ করার বিষয়টি চাওয়া হয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, ফেসবুক ও ইনস্টাগ্রামে ভুয়া অ্যাকাউন্ট খবর ছড়ানো ও ভুয়া অ্যাকাউন্ট নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ।

এসব ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করে তা মুছে দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠান। এর আগে যুক্তরাষ্ট্রের ছয় লাখ ব্যবহারকারীর অনুসরণ করা ইনস্টাগ্রাম ও ফেসবুকের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ