শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ট্রান্সফার অব প্রপার্টি বিল নিয়ে মুফতি মিযানুর রহমান সাঈদের পর্যবেক্ষণ ভারতে শতবর্ষী আরেক মসজিদের অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়ার পাঁয়তারা রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার ইসলামী আন্দোলনের মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার শুরা অধিবেশন সম্পন্ন বাংলাদেশ খেলাফত মজলিস দুর্গাপুর উপজেলা শাখার নতুন অফিস উদ্বোধন জুমার দিনের বিশেষ ৪ আমল কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল তিন শতাধিক বাড়ি; পদদলিতে নিহত ২৪ ‘বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি, ফেরাতে চেষ্টা করছে সরকার’  ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা হুনাইনের যুদ্ধ—সংখ্যার অহংকার নয়, আল্লাহর ওপর ভরসাই বিজয়ের চাবিকাঠি

বহুবিয়ে অনেক ক্ষেত্রে স্ত্রী-সন্তানের ওপর জুলুম: শাইখুল আযহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক বক্তব্যে মিশরের গ্রান্ড ইমাম শাইখ আহমদ আত তাইয়্যেব বলেছেন, একের অধিক বিয়ে করা অনেক ক্ষেত্রেই নারীদের ওপর জুলুম করার নামান্তর। যারা বহু বিবাহের প্রবক্তা তারা ভুলের ওপর রয়েছে।

মিসরের একটি বেসরকারি টেলিভিশনের সাপ্তাহিক প্রোগ্রামে তিনি বলেন, পবিত্র কুরআনের হুকুম হলো ‘ فإن خفتم ألا تعدلوا فواحدة" অর্থাৎ, তুমি যদি স্ত্রীদের মধ্যে ন্যায়বিচারের আশঙ্কা করো তবে একটি বিয়ে যথেষ্ঠ।

তিনি বলেন, অধিক বিয়ে স্ত্রী এবং সন্তানদের ওপর জুলুম। বহু বিয়ের প্রবক্তারা কুরআনের আয়াত গভীরভাবে অনুধাবন করে না। এটা সম্পূর্ণ আয়াতের একটি অংশ, সম্পূর্ণ আয়াত নয়। এই আয়াতের প্রথমে কিছু অংশ রয়েছে এবং পরে কিছু অংশ।

তিনি এই আয়াতের ব্যাখা করে বলেন, যে কেউ কি একাধিক বিয়ে করতে পারে? নাকি শর্তসাপেক্ষে একাধিক বিয়ে করার ক্ষমতা রাখে? একটি স্ত্রী থাকতে অন্য বিয়ের ক্ষেত্রে ‘ইনসাফ’ শর্ত। যদি ইনসাফ না করতে পারে তবে একাধিক বিয়ে হারাম এবং জুলুম।

টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, নারী সমাজের অর্ধেক প্রতিনিধিত্ব করে, যদি আমরা তাদের যত্ন না নিই তবে আমরা এক পায়ে হাঁটছি।

তবে গ্র্যান্ড ইমামের মন্তব্যের পরে সোশ্যাল মিডিয়াতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। শনিবার আল-আজহারের এক বিবৃতিতে জানানো হয়, শাইখ আহমদ তাইয়্যেব বহুবিবাহ নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

অবশ্য মিশরের জাতীয় পরিষদের নারীকর্মীরা গ্র্যান্ড ইমামের এমন দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানিয়েছে।

পরিষদের সভাপতি মায়া মুরসি বলেন, ইসলাম ধর্ম নারীদের সম্মান করে - শাইখের বক্তব্য ন্যায়বিচার, যা আগে উপস্থিত ছিল না।

সূত্র: আল-আরাবিয়া, আশশারকুল আওসাত।

আরএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ