শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

তুরস্কে কুরআন প্রতিযোগিতায় লড়বে বাংলাদেশি হাফেজ এহসানুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন  বাংলাদেশি হাফেজ মুহাম্মাদ এহসানুল্লাহ।

গত ১৯ ফেব্রুয়ারি বাইতুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত প্রাক প্রতিযোগীতায় সারাদেশ দেশ থেকে আসা ৫১ জন মেধাবী হাফেজদের মাঝে সেরা মনোনীত হন ১৮ বছরের এ তরুণ।

আসন্ন পবিত্র রমজানে তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের এহসানুল্লাহসহ প্রায় ১০০টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

এ ব্যাপারে হাফেজ এহসানুল্লাহ বলেন, ২৪ ফেব্রুয়ারি পাসপোর্ট জমা দিয়েছি। আশা করি দ্রুতই ভিসা পেয়ে যাব। সবকিছু ঠিকঠাক মতো হলে রমজানের কয়েকদিন আগেই আঙ্কারায় পৌঁছতে হবে। দেশের সম্মান উঁচু করা এবং ব্যক্তিগত সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আবেদন করছি। সবাই আমার জন্য এবং দেশের জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, গত বছর ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তরুণ এই হাফেজে কুরআন তৃতীয় স্থান অর্জন করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ