সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

একজন নিভৃতচারী আল্লাহওয়ালা ছিলেন মুফতি হাবিবুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ফেনী জেলার ফুলগাজী আশরাফিয়া মাদরাসার মুহতামিম ও মহা পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান গতকাল শুক্রবার রাতের ০৩.৪০ মিনিটে ইনতেকাল করেছেন।

আজ শনিবার বাদ আছর ফুলগাজী আশরাফিয়া মাদরাসার ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে হযরতের অত্মীয়-স্বজন ছাড়াও আশ-পাশের প্রায় চার গ্রামের লোক সমবেত হয় বলে জানায় মাদরাসারই একজন শিক্ষক। তিনি বলেন, হযরতের শত শত ছাত্র ও ভক্তবৃন্দ জানাজার নামাজে উপস্থি হয়েছেন।

আলহাজ্ব হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান তিনি একজন নিভৃতচারী আলেম ও আল্লাহওয়ালা বুযুর্গ ছিলেন। এ আল্লাহওয়ালা মৃত্যুর সময় সাত ছেলে ও তিনজন মেয়ে আর স্ত্রী রেখে গেছেন। তার বয়স হয়েছিলো প্রায় ৭৫ বছর।

তিনি ফেনী জেলার তানযীমুল মাদারিসিল কওমিয়ার সেক্রেটারির পদে দাঢিত্ব পালন করেন দীর্ঘ দিন। ফেনী জেলা কওমি মাদরাসাগুলোর অন্যতম মুরুব্বীও ছিলেন তিনি। তার লিখিত অনেক বই-পুস্তক কিতাবাদি আছে। বিভিন্ন শিক্ষা সেমিনারে তার বক্তব্যগুলো শিক্ষার্থীদের জীবনের মোড় ঘুড়িয়ে দেয়ার জন্য যতেষ্ট ছিলো বলে জানা যায়।

এদিকে আওয়ার ইসলাম  টুয়েন্টিফোর ডটকমের প্রধানসম্পাদক, বাংলাদেশ ইসলামি ফিকহ একাডেমির মহা-সচিব, মাদানী কুতুবখানার সত্তাধিকারী, বিশিষ্ট আলেমে দীন মুফতি আমিমুল ইহসান শোক প্রকাশ করে বলেন, আমি হজরতকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে।

আমার আত্মীয়ও ছিলেন তিনি। নিঃসন্দেহে তিনি একজন আল্লাহওয়ালা বুযুর্গ ছিলেন। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। তার পরিবারকে সবরে জামিল নসিব করুন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এক বিবৃতিতে তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বলেছেন, তিনি দেশের একজন খ্যাতনামা সাহসী আলেম ছিলেন। নাস্তিক্যবাদী ও খোদাদ্রোহী গোষ্ঠীর মুকাবিলায় সোচ্চার ছিলেন।

হাফিজ্জী হুজুর রাহ. এর খলিফা এবং ইদ্রিস কান্ধলভী রহ. এ সুযোগ্য শাগরেদ আজীবন বাতিলের বিরুদ্ধে সংগ্রামী ভূমিকা পালন করেছেন। হেফাজতের নাস্তিক বিরোধী আন্দোলনে আন্তরিক সহযোগী ছিলেন।

আল্লামা বাবুনগরী বলেন, মুফতি হাবিবুর রহমানের ইন্তেকাল আমরা একজন বুযুর্গ আলেমকে হারালাম। তিনি দ্বীনি শিক্ষা বিস্তারে অনেক অবদান রেখেছেন।

নিজের সাত সন্তানকে কুরআন হাদীসের তালিম শিখিয়ে আলেম বানিয়েছেন। তিনি ফেনীর কওমী মাদরাসা সমূহের অন্যতম মুরà