রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

কাদিয়ানি ইজতেমা বন্ধে পঞ্চগড়ে ব্যাপক সংঘর্ষ, আহত ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চগড়ে কাদিয়ানিদের ইজতেমা বন্ধের দাবি জানানো ধর্মপ্রাণ মানুষের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

মঙ্গলবার রাত ৯টা থেকে সোয়া ১১টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। এতে অন্তত ৫০ জন এলাকাবাসী আহত হয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইজতেমা বন্ধের আশ্বাস দিলে রাত সাড়ে ১১টায় পরিস্থিতি শান্ত হয়। শহরে ও আহমদনগর এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে জেলা শহরসহ ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রাত সাড়ে ৮টার দিকে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ, ঈমান আকিদা রক্ষা কমিটি ও পঞ্চগড় যুব সমাজ নামে কয়েকটি সংগঠনের ব্যানারে জনতা কাদিয়ানিদের ইজতেমা বন্ধে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে তারা পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্ক মোড়সংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করেন।

জানা যায়, কাদিয়ানিদের ইজতেমা বন্ধের ঘোষণা না দিয়ে বরং প্রশাসন সীমিত আকারে ইজতেমার কথা বললে আন্দোলনরত জনতা আরও বিক্ষুব্ধ হয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়।

এদিকে বিক্ষুব্ধ জনতা ইজতেমার প্যান্ডেলের দিকে যেতে থাকলে কাদিয়ানি সদস্যরা লাঠিসোঠা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে অনেক মুসল্লি গুরুতর আহত হয়।

পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, মুসল্লিদের দাবি ছিল জলসা বন্ধ করলে তারা তাদের অবরোধ তুলে নেবে। আমরা জলসা স্থগিত করার ঘোষণা দিয়েছি। তবে গতকালের ঘটনা দুঃখজনক।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ