সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫

দেশে অশ্লীল চলচ্চিত্র নির্মাণ বন্ধে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের চলচ্চিত্র জগতে অশ্লীল চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শন ও ভিডিও পাইরেসি বন্ধ করতে তথ্য মন্ত্রণালয় একটি টাস্কফোর্স গঠন করেছে বলে খবর পাওয়া গেছে।

এ টাস্কফোর্স পর্ণ বা অশ্লীল ভিডিও এবং পাইরেসির কারণে সিডি ও ভিডিও জব্দ করে থাকে। এছাড়া দায়ীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার করে থাকে। বলছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

গতকাল সোমবার জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, দেশীয় সৃষ্টিশীল চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করার জন্য প্রতিবছর পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে সরকার অনুদান দিয়ে থাকে।

গত ২০১৭-১৮ অর্থবছরে ৫টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২ কোটি ৮০ লাখ টাকা ও ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ৬০ লাখ টাকাসহ সর্বমোট ৩ কোটি ৪০ লাখ টাকা সরকারি অনুদান দেয়া হয়েছে বলে জানান তিনি।

২০১৮-১৯ অর্থবছরে অনুদান প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তথ্যমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ