সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫

ডিউটির সময় প্রাইভেট প্র্যাকটিস কেন অবৈধ নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডিউটির সময় সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সেই সাথে, সরকারি চিকিৎসকদের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্র্যাকটিসের অনুমতি দিয়ে করা আইনটি কেন বাতিল করা হবে না তাও জানতে চেয়েছে আদালত। এ বিষয়ে একটি স্বাধীন মেডিকেল কমিশন গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

৪ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন পাঁচ আইনজীবী। রিটে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের নির্দেশনা চেয়ে রুল জারির আবেদন করা হয়। রিটের শুনানি নিয়ে মঙ্গলবার রুল দেয় বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল- বি/এম/ডি/সির সভাপতি এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশেন- বিএমএর সভাপতিকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সরকারি চিকিৎসকদের জন্য প্র্যাকটিস বা রোগী দেখার নীতিমালা তৈরি করতে বিশেষজ্ঞদের নিয়ে একটি স্বাধীন মেডিকেল কমিশন গঠনের নির্দেশনাও দিয়েছে আদালত।

১৯৮২ সালের দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশের ৪ ধারায় বলা হয়েছে, সরকারি চিকিৎসকরা তাদের অফিস সময়ে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ