শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮


টেকনাফ মাতালেন বিশ্ব সেরা ক্বারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি

৩ পর্বে পিন পতন নিরবতায় মুহুর্মুহু ‘আল্লাহু আকবর, সুবহানাল্লাহ’ ধ্বনির মাধ্যমে ঐশী মহাগ্রন্থ পবিত্র আল-কুরআনের সুললিত ও সুকন্ঠে তেলাওয়াতের মাধ্যমে সম্পন্ন হয়েছে টেকনাফ উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন।

টেকনাফ পৌর ইদগাহ ময়দানে অনুষ্টিত ২য় আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতিমান ক্বারীগণ তেলাওয়াত করেন। শেষে দুয়া পরিচালনা করেন টেকনাফ আল-জামিয়া আল-ইসলামিয়ার প্রধান পরিচালক শায়খুল হাদীস আল্লামা মুফতী কিফায়তুল্লাহ শফীক্ব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্ন্তজাতিক ক্বেরাত সম্মেলন কমিটির সভাপতি টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা রফিক উদ্দিন। এতে উপস্থাপনা করেন টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফী। সহযোগিতায় ছিলেন কক্সবাজারের হাফেজ মাওলানা ক্বারী রিদুয়ানুল কবির।

গতকাল রোববার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানটি শেষ হয় রাত পৌনে ১২টায়। এটি ছিল টেকনাফের ইতিহাসে ২য় আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে সর্বস্তরের মানুষের আগ্রহ এবং উৎসাহ ছিল প্রবল। সম্মেলন শুরুর পর থেকে ঈদগাহ মাঠে জনসমাগম বাড়তে থাকে। শুরু হয় দেশী বিদেশী ক্বারীদের মিলনমেলা। দেশ-বিদেশের প্রখ্যাত ক্বারীদের কণ্ঠে উচ্চারিত সুরের মুর্ছনায় বিমোহিত হয়ে উঠে টেকনাফের আকাশ বাতাস। পবিত্র গ্রন্থের টানে ছুটে আসে কুরআন প্রেমিক জনতা।

বিকাল না গড়াতেই সভাস্থল ভরে ওঠে কুরআন শ্রোতাদের। সন্ধ্যা নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে উঠে বিশাল ঈদগাহ ময়দান। শুধু বিদেশী ক্বারী নন, এতে তেলাওয়াত করেন আন্তর্জাতিক মানের দেশীয় ক্বারীগণ। প্রত্যেক ক্বারীর ভিন্ন ভিন্ন মন ছোঁয়া তিলাওয়াত কৌশলের সুরের মুর্ছনায় ব্যাকুল হয়ে উঠে মুমিন হৃদয়। তেলাওয়াতের এই সম্মেলনে কোন ছন্দ পতন হয়নি।

১ম পর্ব ছিল টেকনাফ উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ক্বেরাত প্রতিযোগিতা। ২য় পর্ব ছিল স্থানীয় ক্বারীদের তেলাওয়াত। ৩য় পর্ব ছিল বিদেশী ক্বারীগণের তিলাওয়াত। বাদে ইশা শেষ অধিবেশনে ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পবিত্র কুরআন তেলাওয়াত শুনিয়ে শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেন মিসরের ক্বারী ইয়াহয়া শরক্বাভী, ক্বারী উসামা আল-হাওয়ারী, ক্বারী জামাল শিহাব, তানজানিয়ার ক্বারী রেজা আয়ুব, লন্ডনের ক্বারী আয়ুব আসিফ।

দেশীয় ক্বারীদের মধ্যে কুরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী শহীদুল ইসলাম, ক্বারী মনজুর বিন মোস্তফা, ক্বারী আমজাদ হোছাইà