সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫

হুইল চেয়ারে বসে সংসদে গেলেন এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হুইল চেয়ারে চড়ে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিরোধীদলীয় নেতা, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ (১০ ফেব্রুয়ারি) বিকেলে গাড়িতে করে জাতীয় সংসদে পৌঁছানোর পর হুইল চেয়ারে বসে সংসদে প্রবেশ করেন এরশাদ।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করে জানান,  বিকেল ৪টার দিকে হুসেইন মুহাম্মদ এরশাদ বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে সংসদের উদ্দেশে রওনা দেন। তার সঙ্গে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরও সংসদের উদ্দেশ্যে রওনা দেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২টি আসনে জয়লাভ করে জাতীয় পার্টি। কিন্তু অসুস্থতার কারণে ৩ জানুয়ারি শপথ নিতে পারেননি হুসেইন মুহাম্মদ এরশাদ। পরে ৬ জানুয়ারি শপথ গ্রহণ করেন এরশাদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ