সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫

বিশ্ব ইজতেমার প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি চলছে পুরোদমে।ইতিমধ্যে প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমা আয়োজক কমিটি।

১৫ ফেব্রুয়ারি শুক্রবার থেকে দুই পর্বে  (দু্‌ু‘দিন দু‘দিন) করে ইজতেমা চলবে ৪ দিন ব্যাপী।

১৫ ও ১৬ ফেব্রুয়ারি প্রথম পর্বে অংশগ্রহণ করবেন তাবলিগ জামাত বাংলাদেশেল শীর্ষ মুরব্বি মাওলানা জোবায়ের আহমেদ, আলেম উলামা এবং শান্তি প্রিয় সাধরণ মুসল্লিগণ।

১৬ ফেব্রুয়ারি শনিবার দুপুরে আখেরি মোনাজাত শেষে রাতের মধ্যে ময়দান ত্যাগ করবেন মুসল্লিরা।

১৭ ফেব্রুয়ারি রোববার ফজর পর থেকে দ্বিতীয় পর্বে অংশ নেবে মাওলানা সা’দ আহমাদ কান্ধলভীপন্থী, সৈয়দ ওয়াসিফুল ইসলামের অনুসারীরা।

১৮ ফেব্রুয়ারি মধ্যাহ্নের পূর্বে আখেরি মোনাজাত করে দ্বিতীয় পর্ব তথা এবারের বিশ্ব ইজতেমা শেষ হবে। প্রতি পর্ব ইজতেমা কার্যক্রম শেষে জিম্মাদাররা ময়দানের দায়িত্বরত প্রশাসনের কাছে বুঝিয়ে দেবেন।

প্যান্ডেল তৈরির কাজ ছাড়াও রাস্তা মেরামত, মাইক টানানো, টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্ন, ময়দানের আগাছা পরিষ্কারের কাজে ব্যস্ত রয়েছেন তারা।

বিশ্ব ইজতেমা সফল করার আহ্বান জানিয়েছেন হেফাজত আমীরসহ বাংলাদেশের শীর্ষ আলেমগণ। হেফাজত নেতা আল্লামা শাহ আহমদ শফী, জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা আবদুল হালিম বুখারী ও জামিয়া আরাবিয়া জিরির মহাপরিচালক আল্লামা শাহ মুহাম্মাদ তৈয়বসহ দেশের শীর্ষস্থানীয় আলেমরা শুক্রবার সন্ধ্যায় বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে তারা বিশ্ব ইজতেমায় সব উলামা-মাশায়েখ, মাদ্রাসার ছাত্র-শিক্ষক, স্কুল কলেজ-ভার্সিটির ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মুসলমানকে ইজতেমায় হাজির হয়ে সময় নিয়ে আল্লাহর রাস্তায় জামাত বের করার তাগিদ দেন।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ