সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন

মিয়ানমার সীমান্ত সিল করে দেয়া হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের সঙ্গে আমরা (বাংলাদেশ) বর্ডার সিল করে দিয়েছি। এখন আর কাউকে (রোহিঙ্গা বা অন্যান্য মিয়ানমার নাগরিক) ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশে সফররত জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরাকানে সাম্প্রতিক সংঘর্ষে শতাধিক রাখাইন ও খুমি শরণার্থী প্রাণে বাঁচতে বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী চাইক্ষ্যং পাড়াতে অনুপ্রবেশ করে।

ড. এ কে আব্দুল মোমেন আরো বলেন, আমরা বর্ডার অনেক খুলে রেখেছি। এখন আর খোলা হবে না। এখন অন্যরা খুলে রাখুক। আমরা বর্ডার সিল করে দিয়েছি।

গতকাল মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইন ও কে জরুরি তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনু বিভাগের মহাপরিচালক দেলোয়ার হোসেন মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ